২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সিম্ফনির গ্রাহক সেবা কেন্দ্র উদ্বোধন

উত্তরের জেলা গাইবান্ধায় সিম্ফনি মোবাইলের নতুন গ্রাহক সেবা কেন্দ্র চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 05:20 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি কোম্পানির ৪৮তম এই সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়।

এ সময় অন‌্যদের মধ‌্যে সিম্ফনি মোবাইলের হেড অব কাস্টমার সার্ভিস ডিভিশন মোরশেদ-উজ-জামান ও হেড অব কাস্টমার সার্ভিস আবুল কালাম আজাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন‌্যান‌্য সেবাকেন্দ্রগুলোর মতো গ্রাহকরা এখান থেকে ওয়ারেন্টি থাকা ডিভাইসগুলোর বিনামূল্যে সেবা নিতে পারবেন এবং ওয়ারেন্টিবিহীন ডিভাইসের ক্ষেত্রে সেবা নিতে পারবেন কম মূল্যে।