২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় ওয়ালটনের ১৫০০ এলইডি টিভি বিক্রি

বাণিজ্য মেলায় গতবারের দ্বিগুণ পরিমাণ এলইডি টেলিভিশন বিক্রি করেছে দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 05:20 PM

Updated : 19 Aug 2022, 03:40 PM

মেলার শেষ দিনে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সাইজ ও মডেলের প্রায় ১৫০০টি এলইডি ও অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন বিক্রি করেছে ওয়ালটন। যেখানে গত বছর বাণিজ্য মেলায় বিক্রি হয়েছিল ৭৬৯টি।

এবারের মেলায় প্রায় ৭০টি মডেলের এলইডি, অ্যান্ড্রয়েড স্মার্ট, ফুল এইচডি এবং ফোরকে রেজ্যুলেশন ডিসপ্লের টেলিভিশন আনে ওয়ালটন।

বাণিজ্য মেলায় ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির এলইডি টিভি প্রদর্শন ও বিক্রি করেছে ওয়ালটন।এসব টিভির দাম সর্বনিম্ন আট হাজার ৯৯০ টাকা থেকে সর্বোচ্চ এক লাখ ১০ হাজার টাকা পর্যন্ত।

এছাড়াও পাঁচ শতাধিক মডেল ও কালারের  ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, স্মার্ট ও ফিচার ফোনসহ অন্যান্য হোম, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করা হয়।