২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় বিকাশ পেমেন্টে ১০% ক্যাশ ব্যাক

অমর একুশে বইমেলার ১১২টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বই কিনে বিকাশ-এ মূল্য পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 07:11 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বইমেলার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অফার চলার কথা বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর জন‌্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী দুই কর্ম দিবসের মধ্যেই তার বিকাশ অ‌্যাকাউন্টে ক্যাশ ব্যাকের পরিমাণ জমা হবে।”

এতে বলা হয়, “বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে কিছু ইন্টার‌্যাক্টিভ ধাপ অনুসরণ করে এই সেবাটি গ্রহণ করা যাবে।