২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকে নির্বাহী কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৬৯৬তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 07:32 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা ও খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও আব্দুল আজিজও সভায় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।