চিয়ার আপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদউল্লাহ রিয়াদ
জাতীয় ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ প্রাণের বেভারেজ পণ্য ‘চিয়ার আপ’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।
সোমবার মাহমুদউল্লাহ রিয়াদ ও চিয়ার আপ এর চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন।
প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ আগামী এক বছর চিয়ার আপের বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন।
ওয়ারেসুল হাবিব জানান, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার। তাকে চিয়ার আপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া অত্যন্ত আনন্দের।
ক্রিকেটর মাহমুদউল্লাহ বলেন, “চিয়ার আপ দেশের জনপ্রিয় একটি ব্র্যন্ড। এই ব্র্যান্ডের জন্যে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
অনুষ্ঠানে চিয়ার আপ এর হেড অব মার্কেটিং অরুনাংশু ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও ক্রিয়েটিভ ডিরেক্টর নাফিজ রেজা উপস্থিত ছিলেন।
