২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউসিও সনদ পেল এফবিসিসিআই

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস কার্যক্রমে দাপ্তরিক অংশীদারিত্বমূলক অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ পেয়েছে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 08:59 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৭ উপলক্ষে গত বৃহস্পতিবার শের-এ-বাংলা নগরের রাজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের হাতে সনদ তুলে দেন।

কোনো সংগঠন হিসেবে এফবিসিসিআই দেশে প্রথমবার এ ধরনের স্বীকৃতি পেয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাণিজ্য ও শিল্প উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই বেসরকারি খাতের মুখপাত্র হিসেবে কাজ করছে।