২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফা অ্যাওয়ার্ড পেল প্রাইম ব্যাংক

স্বচ্ছ আর্থিক প্রতিবেদন তৈরির জন্য দুই ক্যাটাগরিতে সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রাইম ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 07:02 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

অ্যাওয়ার্ডের বেসরকারি ব্যাংকিং খাতে ২০১৫ সালের ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং’ এ প্রাইম ব্যাংক প্রথম স্থান অর্জন করে বলে শনিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, এছাড়া ‘কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজার’-এ প্রথম রানার-আপ হয়েছে প্রাইম ব্যাংক।

গত ২৭ জানুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে অ্যাওয়ার্ডের সম্মাননা স্মারক গ্রহণ করেন বলেও জানানো হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরও উপস্থিত ছিলেন।