সিম্ফনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘জেডএইট’
মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড সিম্ফনি বাজারে নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিম্ফোনি জেডএইট।
অত্যাধুনিক ফিচার, হার্ডওয়্যার এবং উন্নত ক্যামেরার এই সেটের দাম ধরা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন এক্সপোতে নতুন এই হ্যান্ডসেটটির উদ্বোধন করা হয়।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট মেগাপিক্সেল ওয়াইড এ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ডুয়াল ফ্ল্যাশের এই হ্যান্ডসেটটিতে পাঁচ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে।
এন্ড্রয়েড ৬.০.১ মার্সমালো অপারেটিং সিস্টেমের সেটটির হোম বাটনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই প্রথম সিম্ফনি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০, ১.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এর স্মার্টফোন বাজারে আনলো। ডিডিআরথ্রি তিন জিবি র্যামের সঙ্গে থাকছে ১৬ জিবি রম। আর ব্যাবহারকারী চাইলে ১২৮ জিবি এক্সটারনাল মেমোরি যোগ করতে পারবেন।
হ্যান্ডসেটটি গোল্ড ও গ্রে ব্ল্যাক রঙয়ে পাওয়া যাচ্ছে সারা দেশে সিম্ফনির আউটলেটগুলোতে। সেটটির সাথে একটি পোর্টেবল পাওয়ার ব্যাংক থাকছে উপহার হিসেবে।
