২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডাটা স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে এক্সেল টেলিকম

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে যাওয়া তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলায় অংশ নিয়েছে স্যামসাংয়ের পরিবেশক প্রতিষ্ঠান এক্সেল টেলিকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 06:24 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

বাংলাদেশের ফোন ব্যবহারকারীদের মাঝে আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে গত বৃহস্পতিবার শুরু ‘এডাটা স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৭’ শেষ হয় শনিবার।

তিন দিনব্যাপী এই মেলার প্ল্যাটিনাম স্পন্সর স্যামসাং মেলায় সবচেয়ে বড় প্যাভিলিয়ন নিয়ে অংশ নেয়।

স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের প্যাভিলিয়নে দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখা ও কেনার পাশাপাশি পর্যাপ্ত উপহার, মূল্যছাড় ও উন্নত গ্রাহক সেবাও পান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্যামসাং বাংলাদেশের পরিচালক ইয়াং উ লি, এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরও অনুষ্ঠানে ছিলেন।