বিমানের দাম্মাম ফ্লাইটের সূচি পরিবর্তন
বাংলাদেশ বিমানের দাম্মামগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইটটি পরিবর্তিত সময়সূচি ধরে চলবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী ঢাকা-দাম্মাম রুটের বিজি-০৪৯ ফ্লাইটটি পূর্ব নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর ১টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর ছাড়বে।
একইভাবে বিজি-০৫০ ফ্লাইটটি দাম্মাম থেকে স্থানীয় সময় রাত সাড়ে ১২টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় ঢাকার পথে ছেড়ে আসবে।
ঢাকা-দাম্মাম রুটে বিমান সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে। বৃহস্পতি, শনি ও মঙ্গলবার এই ফ্লাইট চলে। এবিষয়ে যাত্রীদেরকে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান অফিস অথবা টেলিফোন নম্বর ৮৯০১৩০৬ অথবা ৮৯০১৩৮৪ -এ যোগাযোগ করতে বলা হয়েছে।
