২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ওষুধ উৎপাদনে বেক্সিমকো

মালয়েশিয়ার বায়োকেয়ার ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগ ওষুধ তৈরির কারখানা স্থাপন করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 10:02 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

বাংলাদেশের বাইরে এটিই কোম্পানিটির প্রথম যৌথ উদ্যোগ বলে বেক্সিমকোর কর্মকর্তারা জানিয়েছেন।

বেক্সিমকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার সেরি ইস্কান্দার ফার্মাসিউটিক্যাল পার্কে অত্যাধুনিক এই কারখানা গড়ে তুলতে কারিগরি সহায়তা দেবে বেক্সিমকো, যার বিনিময়ে যৌথ উদ্যোগের ৩০ শতাংশ মালিকানা পাবে তারা। কারখানা স্থাপন ও পরিচালনার ব্যয় বায়োকেয়ারের।

প্রাথমিক পর্যায়ে ‘মিটার ডোজ ইনহেলার’ প্ল‌্যান্ট স্থাপন করা হয়েছে এবং তা ইতোমধ‌্যে মালয়েশিয়ার স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের ‘গুড ম‌্যানুফ‌্যাকচারিং প্রাকটিস’ সনদ পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যৌথ উদ্যোগের এ প্ল্যান্ট থেকে উৎপাদিত ওষুধ ২০১৭ সালের মধ্যেই বাজারজাত করা হবে বলে জানিয়েছে বেক্সিমকো।

বায়োকেয়ার ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের মূল অংশীদারত্বে বায়োকেয়ার গ্রুপ, যা মালয়েশিয়ায় ওষুধ বিপণনে শীর্ষ পর্যায়ের।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, “উৎপাদনের ক্ষেত্রে দেশের বাইরে এটিই বেক্সিমকোর যৌথ উদ্যোগ। বিশ্বাস বায়োকেয়ার এবং বেক্সিমকোর এই উদ্যোগ ওষুধের চাহিদা পূরণের পাশাপাশি মালয়েশিয়ার ওষুধ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে।”