২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিডিসি’র সঙ্গে ‍যুক্ত হলো কনসিটো পিআর

জনসংযোগ কার্যক্রমে সহয়তা দিতে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে যুক্ত হয়েছে কনসিটো পিআর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 08:23 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

রোববার দুই প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গুলশানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক চুক্তি সই হয়।

আইপিডিসি ফাইন্যান্সের ব‌্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম ও কনসিটো পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক মঈন তারিক নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন‌্যদের মধ‌্যে আইপিডিসি ফাইন্যান্সের উপ-ব‌্যবস্থাপনা পরিচালক এ এফ এম বরকতউল্লাহ, হেড অব ব্র্যান্ড অ‌্যান্ড করপোরেট কমিউনিকেশন মাহজাবিন ফেরদৌস, কনসিটো পিআর-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান ও হেড অব কমিউনিকেশন জাকারিয়া রহমান উপস্থিত ছিলেন।