বাণিজ্য মেলায় প্রাণ-আরএফএলের নতুন ২ শতাধিক পণ্য
প্রতিবারের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়ম্বরে হাজির হয়েছে প্রাণ-আরএফএল।
মেলার ছোট-বড় ৯টি প্যাভিলিয়ন ও ১৩টি স্টলে দুইশর বেশি নতুন পণ্য এনেছে প্রতিষ্ঠানটি।।
মেলায় ক্রেতাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ‘অলটাইম’ এর লাইভ ফ্যাক্টরি।
১৫ নম্বর এই স্টলে স্বয়ংক্রিয় মেশিনে স্বাস্থ্যকর রুটি, বাটার বান, হানিকম্ব, কুকিজ তৈরি দেখতে ও কিনতে পারছেন ক্রেতারা।
প্রাণ কনফেকশনারির সামনে রাখা হয়েছে মিকি মাউস। এই মিকি মাউসের বিভিন্ন অঙ্গভঙ্গির সঙ্গে সেলফি তোলার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, মেলায় ১০ থেকে ৫০ শতাংশ ছাড়ে তাদের পণ্য কিনতে পারছেন ক্রেতারা।
সর্বনিম্ন একশ থেকে পাঁচশ টাকার নির্দিষ্ট প্যাকেজের আওতায় নগদ মূল্য ছাড় রয়েছে বলে জানান তিনি।
