২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস বাংলার মাস্কাট ফ্লাইট প্রতিদিন

যাত্রীদের চাহিদা বিবেচনা করে প্রতিদিনই ঢাকা ও চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কাটে ফ্লাইট পরিচালনা শুরু করছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 10:18 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

আগামী ১৪ জানুয়ারি থেকে সপ্তাহের সাত দিনই এই ‍রুটে ফ্লাইট চলবে বলে বেসরকারি বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় এবং চট্টগ্রাম থেকে রাত ১০টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছাড়বে ইউএস বাংলার ফ্লাইট। আবার মাস্কাট থেকে প্রতিদিন স্থানীয় সময় রাত ৩টায় চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়বে।

ঢাকা থেকে মাস্কাটের সর্বনিম্ন ওয়ান ওয়ে ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা এবং রিটার্ন টিকেটসহ ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা। চট্টগ্রাম থেকে মাস্কাটের সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা এবং রিটার্ন টিকেটসহ ভাড়া ৪০ হাজার ৫৫৭ টাকা।

গত বছরের ১১ নভেম্বর থেকে চারটি ফ্লাইট দিয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটের ফ্লাইট পরিচালনা শুরু করেছিল ইউএস বাংলা।

বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্স মাস্কাট ছাড়াও কলকাতা ও কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনা করছে।