রঙয়ের ভুবনে যাত্রা প্রাণ-আরএফএলের
‘ছড়াও জীবনের রঙ’ স্লোগানে ‘রেইনবো পেইন্টস’ নামে রঙের নতুন ব্র্যান্ড বাজারে এনেছে দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
শনিবার গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উদ্বোধন করেছেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেইনবো পেইন্টসের রয়েছে বিভিন্ন ইন্টেরিয়র ও এক্সটেরিওর সল্যুশন আর বৈচিত্রময় শেড।
ক্রেতা ও পরিবেশকদের চাহিদার চিন্তা করে সর্বোচ্চ গুণগত মানের প্রতিশ্রুতি নিয়ে ‘রেইনবো পেইন্টস’ বাজারে আনা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেইনবো পেইন্টসের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, প্রধান পরামর্শক মোহাম্মদ শাহজাহান, সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান।
এছাড়াও রেইনবো পেইন্টসের প্রায় এক হাজার পরিবেশক উপস্থিত ছিলেন।
হস্তচালিত কৃষি সেচ পাম্প তৈরির মাধ্যমে আশির দশকে যাত্রা শুরু করে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)।
প্রাণ-আরএফএল গ্রুপের তথ্য অনুযায়ী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ফার্নিচার, বাইসাইকেল, লিফট, টেক্সটাইল, টয়লেট্রিজ, প্যাকেজিং শিল্পের নানা পণ্য রয়েছে এই গ্রুপের। বাংলাদেশের সীমা ছাড়িয়ে এসব পণ্য যাচ্ছে বিশ্বের ১৩০টি দেশে।
