ওয়ালটনের নতুন হ্যান্ডসেট
বাজারে নতুন মোবাইল হ্যান্ডসেট এনেছে ওয়ালটন।
রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন প্রিমো ‘এক্স ফোর প্রো’ সেটটি প্রিমো ‘এক্স’ সিরিজের নতুন ফ্ল্যাগশিপ সেট।
বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের ‘মেগা প্যাভিলিয়নে’ নতুন এই ফোনের মোড়ক উন্মোচন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং মাল্টি টাস্কিং স্মার্টফোনটিতে রয়েছে সুপার ফাস্ট ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, যা ফোনে সংরক্ষিত ব্যক্তিগত সব তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে।
বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের পাশাপাশি সারাদেশে সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই সেট।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও এসএম রেজোয়ান আলম উপস্থিত ছিলেন।
