২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সর্বোচ্চ গতির’ ইন্টারনেট সেবা আনল র‌্যাংকসটেল

দেশের ইতিহাসে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা চালু করার কথা জানিয়েছে র‌্যাংকসটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 11:42 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

রোববার রাজধানীর একটি হোটেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দ্রুতগতির এই ইন্টারনেট সেবার উদ্বোধন করেন।

র‌্যাংকসটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয়েসের পাশাপাশি এক হাজার এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) স্পিডের  ডেটা  সেবা গ্রাহকের ‘ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে’।

তারানা হালিম বলেন, র‌্যাংকসটেলের দ্রুততম ইন্টারনেটের সেবা শুধু করপোরেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দরকার।

তিনি বলেন, “সেবার মান নিশ্চিত করতে হবে। একজন গ্রাহক যদি মানসম্মত সেবা পান সেটা ডাক ও টেলিকম বিভাগের সফলতা, সরকারের সফলতা। আমরা চাই র্সবোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, র‌্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং র‌্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় র‌্যাংকসটেলের পথচলার উপর একটি অডিও-ভিজুয়াল প্রদর্শন করা হয়। ফাস্টেস্ট ইন্টরনেটের লাইভ ডেমো এবং এক্সপেরিয়েন্স বুথ থেকে আমন্ত্রিত অতিথিরা সেবাটি সম্পর্কে ধারণা নেন।