মিরপুরে সিম্ফোনির ২০০তম এক্সপেরিয়েন্স আউটলেট
ঢাকার মিরপুরে ২০০তম এক্সপেরিয়েন্স আউটলেট উদ্বোধন করেছে মোবাইল ফোন ব্র্যান্ড ‘সিম্ফনি’।
শনিবার সিম্ফনির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এডিসন গ্রুপ এর মার্কেটিং ডিরেক্টর আশরাফুল হক এ আউটলেট উদ্বোধন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনের সময় অন্যদের মধ্যে গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার এমএ হানিফ, এডিশনাল জেনারেল ম্যানেজার (একাউন্টস) মোখলেসুর রহমান এবং সিম্ফনি মোবাইলের ডিলার কাজী মাইন উদ্দীন দিদার উপস্থিত ছিলেন।
