এবার ম্যাক্স কোলায় অনন্ত জলিল
এবার কোমল পানীয় ম্যাক্স কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল।
শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনন্ত জলিলের সঙ্গে এক বছরের চুক্তি সই করে প্রাণ, যারা এই পানীয়টি বাজারে আনছে।
অনন্ত জলিল এর আগে ‘গ্রামীণফোন’, ‘যমুনা মোটরসাইকেল’, ‘জেলটা মোবাইল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন।
নতুন চুক্তি সই করে তিনি বলেন, “গ্রামীণফোনের ইমার্জেন্সি ব্যালেন্সের ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’ এই সংলাপটি এখনও সকলের মুখে মুখে শোনা যায়। আর এবার নতুন করে প্রাণ-আরএফএল গ্রুপের ‘ম্যাক্স কোলা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম। খুব ভালো লাগছে।”
তারা দুজনই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব, প্রাণের মিডিয়া ডিরেক্টর সুজন মাহমুদ, প্রাণ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের হেড অব মার্কেটিং অরুনাংসু ঘোষ, ক্যাটাগরি ম্যানেজার নুরুল আফরোজও অনুষ্ঠানে ছিলেন।
