চট্টগ্রামে রিগ্যাল এম্পোরিয়ামের আউটলেট চালু
চট্টগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান রিগ্যাল এম্পোরিয়ামের চতুর্থ আউলেট চালু হয়েছে ।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার আগ্রাবাদ এক্সেস রোডে আউটলেটটি উদ্বোধন করেন প্রাণ-আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
নতুন আউটলেটে রিগ্যাল ব্র্যান্ডের খাট, ওয়্যারড্রব, ডাইনিং টেবিল, ইজি চেয়ার, সোফাসেট, সেন্টার টেবিল, পোর্টেবল কিচেন কেবিনেটসহ আরএফএলের প্লাস্টিক পণ্য ও ইলেট্রনিক পণ্য পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিগ্যাল এম্পোরিয়ামের সেলস্ ইনচার্জ আলী এ মুবিন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল এম্পোরিয়ামের ২৯টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে।
