২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্লপুল-বেস্ট ইলেকট্রনিকসের ওভেনভিত্তিক রান্না প্রশিক্ষণ কর্মশালা

ওয়ার্লপুল বাংলাদেশ ও এর পরিবেশক বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড যৌথভাবে সারা দেশে ওভেনভিত্তিক রান্না প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 10:31 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

বুধবার কোম্পানির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে ওয়ার্লপুল অব ইন্ডিয়া লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর ইন্দ্রনীল সিনহা ও কান্ট্রি ম্যানেজার অমিত রাটুরি এবং বেস্ট ইলেকট্রনিকসের পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক এ কর্মসূচির উদ্বোধন করেন।

এই কর্মশালায় রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান প্রধান প্রশিক্ষক হিসেবে মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমে বিভিন্ন রেসিপি দ্রুত তৈরি করার প্রশিক্ষণ দেন।