বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনীতে ওয়ালটনের প্যাভিলিয়ন পরিদর্শন করে দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বাণিজ্য মেলা উদ্বোধনের পর ওয়ালটন প্যাভিলিয়নে এসে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন বলে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ডটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসব পণ্য দেশেই তৈরি হচ্ছে জেনে গর্বিত হওয়ার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে জেনে খুশি হন প্রধানমন্ত্রী। ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, কম্প্রেসার, ফ্রিজ ও এনার্জি সেভিং হোম অ্যাপ্লায়েন্সেস দেখে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এসব পণ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।
পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এসএম রেজাউল আলম ও তাহমিনা আফরোজ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম অ্যান্ড এডমিন) উপস্থিত ছিলেন।
