২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর চিনিশপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা

নরসিংদীর চিনিশপুরের ভেলানগর বাসস্ট্যান্ডে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০৩তম   শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

ব্যাংকের পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা বুধবার শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা, ব্যাংকের চিনিশপুর শাখার ব্যবস্থাপক মীর মো. আবু সুফিয়ানসহ স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।