২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ইস্টার্ন ব্যাংকের ৮২তম শাখা

সাভারের আশুলিয়ায় ৮২তম শাখা চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 10:53 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

মঙ্গলবার সেখানকার জামগরা এলাকায় নতুন এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, “গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাখাটিকে সুসজ্জিত করা হয়েছে।”

এ সময় অন্যদের মধ্যে ইবিএল ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান এম নাজিম আনোয়ার চৌধুরী, প্রশাসন ও নিরাপত্তা বিভাগ প্রধান অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম, শাখা এরিয়া প্রধান (ঢাকা) অলি আহাদ চৌধুরী, হেড অব ডাইরেক্ট বিজনেস এম খোরশেদ আনোয়ার, ভারপ্রাপ্ত শাখা এরিয়া প্রধান (সিলেট, উত্তর ও দক্ষিণ) রাশেদুল হক, শাখা ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।