২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘টিকেটশালা ডটকম’

বাংলাদেশে সেবা দেওয়া শুরু করেছে অনলাইন টিকেট ক্রয় ও ভ্রমণ সেবা প্রদানকারী পথপ্রদর্শক প্রতিষ্ঠান ‘টিকেটশালা ডটকম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 10:18 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকেটশালা ডটকম উদ্বোধনের ফলে সারাদেশ জুড়ে ভ্রমণ পিপাসুরা এখন সহজে ও স্বচ্ছন্দে এখান থেকে দ্রুত এবং নিরাপদে বাংলাদেশি ও আন্তর্জাতিক ফ্লাইট-এর টিকেট ক্রয়, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, পরিবহন সেবাসহ ভ্রমণ সংক্রান্ত আরো নানা সেবা নিতে পারবেন।

এখান থেকে ট্র্যাভেল ইস্যুরেন্স, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ, ভিসা সংক্রান্ত সেবা সরাসরি ওয়েবসাইট এবং কল সেন্টার সেবার মাধ্যমে পাওয়া যাবে।

০৯৬৬৬৭৭০০৬৬ নম্বরে কল করে বা info@ticketshala.com ঠিকানায় মেইল করে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ticketshala.com।