পটুয়াখালীতে বিদ্যালয় প্রতিষ্ঠায় শাহজালাল ব্যাংকের অনুদান
‘পটুয়াখালী জেলা প্রশাসন স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠায় পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে এ অনুদান দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকীর হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান, ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা-সহ পটুয়াখালী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
