২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ব্যাংকের পুরস্কার পেল প্রাইম ব্যাংক

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রণীত সেরা ব্যাংকের পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 09:26 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তৃতীয় আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৫ এর ব্যাংকিং ক্যাটাগরিতে এ পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

রাজধানীর এক হোটেলে আইসিএসবি আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের কাছ থেকে পুরস্কার নেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে তৃতীয় আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের চেয়ারম্যান এ বি মির্জা আজিজুল ইসলাম, প্রাইম ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ এহসান হাবীব উপস্থিত ছিলেন।