২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাংলালিংকের আরও শক্তিশালী নেটওয়ার্ক

শেয়ারড ওয়ারলেস অ্যাক্সেস প্রোটোকল প্রযুক্তি স্থাপনের মাধ্যমে খুলনা অঞ্চলের থ্রিজি নেটওয়ার্ক উন্নত করেছে বাংলালিংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

টেলিকমিউনিকেশন এবং তথ্য প্রযুক্তি সেবার প্রতিষ্ঠান জেডটিইর কারিগরি সহায়তায় খুলনা অঞ্চলের থ্রিজি নেটওয়ার্ক উন্নত করা হয়েছে বলে অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এই প্রযুক্তির আওয়াতায় খুলনা অঞ্চলের ১৫ জেলার গ্রাহকরা উন্নত নেটওয়ার্ক সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর এবং শরিয়তপুরের গ্রাহকরাও উপকৃত হবেন।

  বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার সঞ্জয় ভাগাশিয়া বলেন, “খুলনা অঞ্চলে এই নতুন পদক্ষেপের ফলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা এবং সেরা মানের নেটওয়ার্ক সুবিধা। আমাদের নেটওয়ার্ক অবকাঠামো উন্নত করে দেশব্যাপী গ্রাহকদের সেরা মানের নেটওয়ার্ক অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

জেডটিই বাংলাদেশের চিফ টেকনোলজি অফিসার জং জি কুয়াং বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলালিংকের ডিজিটাল অগ্রযাত্রায় যুক্ত হতে পেরে আমরা সত্যিই গর্বিত। গ্রাহকদের উচ্চ গতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে আমরা বাংলালিংককে উন্নতর প্রযুক্তিসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”