চট্টগ্রামের বিশিষ্টজনদের সম্মাননা জানাবে রবি
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড বন্দরনগরী চট্টগ্রামের কৃতি সন্তানদের সম্মাননা জানাবে।
চট্টগ্রামবাসীর সঙ্গে রবির উষ্ণ বন্ধন উদযাপন করতেই নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আগামী শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।
চট্টগ্রামের খ্যাতিমান ব্যবসায়ী, পেশাজীবী, খোলোয়াড়, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, শিল্পী, নারী উন্নয়ন কর্মী, সাংবাদিক এবং সাহিত্যিকদের মধ্য থেকে নির্বাচিত বিশিষ্টজনদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা জানানো হবে।
বিকাল ৪টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। তবে সম্মাননা জানানোর পর্ব থাকবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ডদল নগর বাউল (জেমস), অর্থহীন, নেমেসিস, মাইলস, চিরকুট, শূণ্য এবং জনপ্রিয় শিল্পী কনা, এলিটা ও বাপ্পা মজুমদার।
রবি ও এয়ারটেল গ্রাহকরা ১৯৯ টাকা রিচার্জ করে অথবা ফোনে রবি বা এয়ারটেল ইয়ন্ডার মিউজিক অ্যাপ ডাউনলোড করে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
