২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ জেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা ওয়ালটন

বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রদান করায় ২৯টি জেলায় সেরা ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 11:11 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

ব্যবসা ক্যাটাগরিতে সারা দেশে মোট ৪৯টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে ওয়ালটন প্লাজাই ২৯টি পেয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, যথাযথ নীতিমালা অনুসরণ করে সর্বোচ্চ কর পরিশোধ করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেরা করদাতার সম্মাননা পেয়েছে ওয়ালটন।

২০১৫-১৬ অর্থবছরে ফার্ম ক্যাটাগরিতে সর্বোচ্চ পরিমাণ কর দেওয়ায় এনবিআর ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে, যার মধ্যে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন প্রথম এবং ওয়ালটন প্লাজা দ্বিতীয় পুরস্কার লাভ করে।

এর স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে ট্যাক্স কার্ড ও সনদ পাওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত জাতীয় আয়কর সপ্তাহে ওয়ালটনসহ পাঁচটি ফার্মকে ট্যাক্স কার্ড ও সম্মাননা সনদ দেয়।