শাহজালাল ইসলামী ব্যাংকের পাবনা শাখা উদ্বোধন
পাবনায় শাখা চালু করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
বুধবার আনুষ্ঠানিকভাবে পাবনা শাখার কার্যক্রম উদ্বোধন করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন।
উদ্বোধনীতে তিনি বলেন, “সমাজের সর্বস্তরের গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের সেবার মান আরো সুদূর প্রসারী হবে বলে আশা রাখি। পাবনায় শাখা চালুর মাধ্যমে এ অঞ্চলের শিল্প-বাণিজ্যের প্রসারে আমাদের ব্যাংক যথাযথ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে শফিক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম খান, সেভেন স্টার গ্রুপের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন মধু, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম মুকুল এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।
