রামপুরায় স্যামসাং ইলেকট্রনিক্সের নতুন ব্র্যান্ড শপ
রামপুরা ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য এক ছাদের নিচে স্যামসাং পণ্যের চাহিদা মেটাতে নতুন একটি ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ।
বৃহস্পতিবার স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্র্যান্ড শপটি ৩৬০ পূর্ব রামপুরা, ডিআইটি রোডে উদ্বোধন করা হয়েছে।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড- এর গ্রুপ সিইও চুন সু মুন এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন।
স্যামসাং জানায়, এক হাজার ২০০ স্কয়ার ফুটের এই শপে গ্রাহকরা টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোন কিনতে পারবেন। এতে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইলেকট্রনিক ডিভাইসগুলোর ওয়ান স্টপ শপিং অভিজ্ঞতা।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “স্যামসাং- এ আমরা সবসময় সম্মানিত গ্রাহকদের জন্য শ্রেষ্ঠ ও অত্যাধুনিক উদ্ভাবনসমূহ আনতে প্রতিশ্রুতিবদ্ধ। রামপুরায় আমাদের এই নতুন ব্র্যান্ডশপটি স্যামসাং-এর সেরা মানের ওয়ারেন্টি এবং আসল পণ্য নিশ্চিত করার সেই প্রতিশ্রুতিরই অংশ।
“আমরা গ্রাহকদের আনন্দের সাথে জানাচ্ছি যে, তাদের সেরা মানের কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা দেশব্যাপী ২০০ ব্র্যান্ড শপ উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছি।”
ব্র্যান্ড শপের উদ্বোধনীতে অন্যদের মধ্যে স্যামসাং-কনজ্যুমার ইলেকট্রনিক্স- এর সিনিয়র ম্যানেজার সাদ বিন হাসান এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড- এর সেল্স ডিরেক্টর মোহাম্মদ মেসবাহ উদ্দীন উপস্থিত ছিলেন।
