২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের প্রশিক্ষণে ‘আসল ব্যাংক নোট চেনার উপায়’ থাকতে হবে

জাল নোট রোধে ব্যাংকগুলোর প্রশিক্ষণ কর্মসূচিতে ‘আসল ব্যাংক নোট চেনার উপায়’ অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 09:36 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বৃহস্পতিবার দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, “ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বাৎসরিক প্রশিক্ষণ কর্মসূচিতে ‘আসল ব্যাংক নোট চেনার উপায়’ বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক অত্র বিভাগকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হল।”