মিরপুরে ফাস্ট ফুড টুগো’র আউটলেট
বাজারে নতুন খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্টের ফাস্ট ফুড চেইন টুগো মিরপুরে নতুন শাখা চালু করেছে।
সম্প্রতি মিরপুরে ঢাকা কমার্স কলেজ রোডের কাছে টুগোর আউটলেটটি
উদ্বোধন করেন গোল্ডেন হারভেস্ট গ্রুপের ডিরেক্টর মহিয়াস সামাদ চৌধুরী।
গোল্ডেন হারভেস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুগো সাশ্রয়ী মূল্যে ফ্রাইড চিকেন, ক্রিসপি চিকেন বার্গার, সিজনড ফ্রাই, র্যাপ ও শেক বিক্রি করছে। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে টুগোর চারটি আউটলেট রয়েছে। কোম্পানিটি ঢাকার প্রধান এলাকাগুলোতে আরও রেস্টুরেন্ট খুলতে আগ্রহী।
ফুডস ডিভিশনের চিফ অপারেটিং অফিসার যাকির ইবনে হাইসহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
