ব্র্যাক ব্যাংক-গোল্ডেন হারভেস্ট চুক্তি
ব্র্যাক ব্যাংক লিমিটেড ও কৃষিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্টের মধ্যে একটি ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেমেন্ট সংক্রান্ত সব ধরনের সেবা প্রদানের অঙ্গীকারে এই চুক্তি হয়।
গোল্ডেন হারভেস্টের পক্ষ থেকে সিইও রোজিনা আক্তার এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টোডিয়াল সার্ভিসেসের প্রধান সেকান্দার-ই-আজম চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগ ও রিটেইল প্রোডাক্টসের প্রধান নাজমুর রহিম এবং গোল্ডেন হারভেস্টের ভাইস প্রেসিডেন্ট নির্মল চন্দ্র সর্দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
