২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ব্যাংকের সঙ্গে টেক ওয়ান গ্লোবাল ও মাইক্রোসফটের চুক্তি

ব্যাংকিংয়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা আরও জোরদার করতে মাইক্রোসফট এন্টারপ্রাইজ ও টেক ওয়ান গ্লোবালের সঙ্গে চুক্তি করেছে ন্যাশনাল ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 11:57 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

সোমবার টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লাহিরু মুনিন্দ্রাদাসা, এনবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আবদুল বারী এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থপনা পরিচালক সোনিয়া বশির কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

তিন প্রতিষ্ঠানের এক সমন্বিত সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়টি জানানো হয়।   

এতে বলা হয়, এ চুক্তি মাইক্রোসফোটের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এনবিএলর সক্ষমতা বৃদ্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছাতে এবং ডিজিটাল রূপান্তরের দিকে তাদের এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

মাইক্রোসফটের পূর্ণ সম্ভাবনা ব্যবহারে একদম শুরু থেকে এনবিএল’কে প্রযুক্তিগত যেকোনো পরামর্শ দান ও সবধরনের সহায়তা দেবে টেক ওয়ান গ্লোবাল।

এনবিএলর ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) চৌধুরী মোস্তাক আহমেদ বলেন, “মাইক্রোসফটের উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা ডিজিটাল সেবা চালুর পরিকল্পনা করছি। নিরাপত্তা ও মেধাস্বত্ব রক্ষার ক্ষেত্রে এ চুক্তি কেবল আমাদের ব্যবসার প্রসারই ঘটাবে না বরং ব্র্যান্ড ভ্যালুও বাড়বে।”

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, প্রতিষ্ঠানের দক্ষতা ও কার্যকারিতাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে সহায়তা করতে সবসময়ের মতোই আমাদের লক্ষ্য এক ধাপ এগিয়ে থাকা।

টেক ওয়ান গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক লাহিরু মুনিন্দ্রাদাসা বলেন, “আমরা আমাদের ক্লায়েন্টদের সর্বোত্তম সেবা ও সমাধান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাইক্রোসফটের সেবা এবং আমাদের নিজেদের প্রতিষ্ঠানের সমাধানের মাধ্যমে টেক ওয়ান প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে সহায়তা করছে।”