২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র সৈকত পরিষ্কারে কোকা-কোলা

আন্তর্জাতিক কোস্টাল ক্লিনআপ দিবস উপলক্ষে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকত পরিষ্কারে কেওক্রাডাং বাংলাদেশের সঙ্গে অংশ নিয়েছে কোকাকোলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 08:18 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

গত ১৭ই নভেম্বর ৩০তম আন্তর্জাতিক কোস্টাল ক্লিনআপের অংশ হিসেবে একদিন ব্যাপী সমুদ্র এই সৈকত পরিষ্কার কর্মসূচি হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সমুদ্র ও জলপথে আবর্জনার ফলে তৈরি দূষণ কমানোর জন্য কেওক্রাডং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে কোকা-কোলা।

কেওক্রাডাং বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা ওশান কনজারভেন্সির বাংলাদেশ সমন্বয়ক হিসেবে কাজ করে থাকে।

পরিবেশকে আবর্জনা মুক্ত রাখার পাশাপাশি সাগর ও সাগর পাড়ে দূষণের মূল কারণ খুঁজে বের করার উদ্দেশে প্রতিষ্ঠান দুটি এ ধরনের উদ্যোগ নেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী প্রয়াস, যা হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করে সমুদ্র সৈকত, লেক ও জলপথ থেকে মিলিয়ন পাউন্ডের আবর্জনা ও ধ্বংসাবশেষ পরিষ্কার করতে।

গত পাঁচ বছরে কোকা-কোলা বাংলাদেশ এবং কেওক্রাডং বাংলাদেশ এর সহায়তায় ২৫০০ জন স্বেচ্ছাসেবী সেন্ট মার্টিন থেকে প্রায় ছয় হাজার কেজি সামুদ্রিক আবর্জনা পরিষ্কার করেছে।