২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল সিম্ফনি

দ্বিতীয় বারের মতো বেস্ট হ্যান্ডসেট ব্র্যান্ডের পুরস্কার জিতে নিল সিম্ফনি মোবাইল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

মোবাইল ফোন ক্যাটাগরিতে সিম্ফনি এই পুরস্কার জিতে নেয় বলে সোমবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং কান্টার মিলওয়ার্ড ব্রাউন এর যৌথ প্রযোজনায় এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

প্রায় পাঁচ হাজার ভোক্তার উপর জরিপ করে এই অ্যাওয়ার্ড দেওয়া দেশি বিদেশি অনেক মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডকে ছাপিয়ে প্রথম স্থানটি অধিকার করে নেয় সিম্ফনি মোবাইল।