রিগ্যাল ফার্নিচারের পরিবেশক সম্মেলন
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান রিগ্যাল ফার্নিচারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে রিগ্যাল ফার্নিচারের ৬০০ জন পরিবেশক অংশ নেন।
এতে বলা হয়, রিগ্যাল ফার্নিচার কাঠ, মেটাল ও লেমিনেটেড বোর্ড- এ তিন ক্যাটাগরির নানা ধরনের আসবাব বাজারজাত করছে। এসব আসবাবের মধ্যে রয়েছে খাট, সোফা, আলমারি, ওয়্যার ড্রব, ড্রেসিং টেবিল, চেয়ার ও সু-র্যাক। এসব পণ্যের পাশাপাশি রিগ্যাল শোরুমে কমফি ব্র্যান্ডের ফোম, ম্যাট্রেস, পিলো ও কুইল্ট পাওয়া যাচ্ছে।
সম্মেলনে আরএফএল’ র পরিচালক আর এন পাল, চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধর, হেড অব মার্কেটিং এম এ এম মুনীম, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. তৌকিরুল ইসলাম ও জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
সম্মেলনে পরিবেশকদের উদ্দেশে ব্যবসায়িক দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি মানসম্পন্ন ও আধুনিক ডিজাইনে রিগ্যাল ফার্নিচার তৈরির প্রতিশ্রুতি দেন আর এন পাল।
