২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের সায়েমন বিচ রিসোর্টে ছাড় পাবেন ইবিএল কার্ডধারীরা

ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) কার্ডধারীদের জন্য কক্সবাজারের সায়েমন বিচ রিসোর্টে রুম বুকিংয়ের ওপর ছাড় দিতে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 09:30 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইবিএল এবং সায়েমন বিচ রিসোর্টের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

এতে বলা হয়, এই চুক্তির ফলে ইবিএল এর কার্ডধারীরা সায়মন রিসোর্টে রুম রেটের ওপর ৪০ শতাংশ পর্যন্ত এবং ব্যানকুয়েট, কনফারেন্স ও মিটিং রুম রেটের ওপর ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন।

ইবিএল ভোক্তা ব্যাংকিং প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং সায়েমন বিচ রিসোর্টের বিক্রয় ও বিপণন বিভাগ প্রধান মোহাম্মদ ইমরান হুমায়ুন খান ঢাকায় সমঝোতা স্মারক বিনিময় করেন।