২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শুরু হচ্ছে স্মার্ট সিটি হ্যাকাথন

গ্রামীণফোনের কর্পোরেট হেড অফিস জিপি হাউজে শুক্রবার শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত স্মার্ট সিটি হ্যাকাথন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 08:55 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

প্রেনুয়ার ল্যাব এবং গ্রামীণফোনের ইনোভেশন সেন্টার হোয়াইট বোর্ড আয়োজিত এই হ্যাকাথনের মাধ্যমে ঢাকা শহরের অনেক বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান তৈরির চেষ্টা করা হবে।

রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম মেগাসিটি হলেও বাসযোগ্য শহরের তালিকায় নিচের দিকে এর অবস্থান। 

গ্রামীণফোন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক স্মার্ট সিটি হ্যাকাথনের উদ্বোধন করবেন।

৩৬ ঘণ্টার এই হ্যাকাথনে ৩০টি দল অংশ নেবে। হ্যাকাথনে বিজয়ী দল হোয়াইট-বোর্ডের সঙ্গে জিপির ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে কাজ করবে।

হোয়াইট- বোর্ড বিজয়ী প্রোটোটাইপের জন্য প্রাসঙ্গিক সবধরনের জ্ঞান ও সম্পদগত সহায়তা দেবে এবং বিজয়ী ধারণা বাণিজ্যিকভাবে উপস্থাপনের জন্য হোয়াইট-বোর্ড একটি বিশেষ ডেমো ডে’র আয়োজন করবে।

বিজয়ী দলকে প্রিনিউর ল্যাব ৬ মাসব্যাপী মেন্টরশিপ সহায়তা দেবে। এছাড়াও আইইইই বিডিএস এবং আইপিআরন-ও বিজয়ী দলকে ৬ মাসের মেন্টরশিপ সহায়তা দিবে। পাশাপাশি, বিজয়ী দলকে ইনকিউবেশন সহায়তা দিবে ডিনেট (জাংশন)।

এছাড়াও বাংলাদেশি টাকায় ২৫ লাখ টাকা করে অনুদান পাওয়ার সম্ভাবনা থাকছে স্পাইডার ডিজিটাল (দুবাই) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে।