উত্তরা প্রর্বতন সিটির বুকিংয়ে ‘ল্যাপটপ অফার’
ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর ঘেঁষে গড়ে ওঠা ‘উত্তরা প্রর্বতন সিটির’ প্লট বুকিংয়ে ল্যাপটপ অফারের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী আবাসন মেলা উপলক্ষে রিয়েল এস্টেট কোম্পানিটি এই অফারের ঘোষণা দিয়েছে।
উত্তরা প্রবর্তন সিটির সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার শাকিল হাসান জানান, তিন দিনব্যাপী এ প্রদর্শনী বা মেলায় উত্তরা প্রবর্তন সিটির স্টলে গিয়ে প্রতিষ্ঠানটির প্লট বুকিং দিলেই উপহার হিসেবে মিলবে একটি ল্যাপটপ। এছাড়া উত্তরা প্রবর্তন সিটির প্লট সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এ কর্মকর্তা আরও জানান, রাজউকের ১২০ ফুট মহাসড়কের পাশে নিরাপদ ও স্বাচ্ছন্দময় পরিবেশে উত্তরা প্রবর্তন সিটি গড়ে তোলা হয়েছে। মেলায় এখানে প্লট বুকিং দিলেই মিলবে উপহার।
সরকারি সব ধরনের নিয়ম মেনে উত্তরা প্রবর্তন সিটি গড়ে উঠেছে দাবি করে তিনি বলেন, এলাকাটি বাড়ি নির্মাণের উপযোগী হয়েছে। ফলে এখন যারা প্লট নেবেন তারা বাড়িও তৈরি করতে পারবেন। মেলায় প্লট বুকিং দিলে আলোচনা সাপেক্ষে আরও ছাড় দেওয়া হবে।
উত্তরা প্রর্বতন সিটির চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, “প্রতিবারই মেলায় অংশ নিয়ে গ্রাহকের কাছে আমাদের তুলে ধরছি। গ্রাহকের সম্মানে আমরা বিভিন্ন অফারও রেখেছি।”
