কালিগঞ্জের প্রাণ আরএফএল শিল্প পার্কে এবি ব্যংকের এটিএম বুথ
গাজীপুরের কালিগঞ্জে এবি ব্যাংকের নতুন একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিগঞ্জে প্রাণ আরএফএল শিল্প পার্কে সম্প্রতি বুথটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় বাংলাদেশ ব্যাংকের জিএম নুরুন নাহার, এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর শামীম আহমেদ চৌধুরী ও এবি ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশন এর হেড সৈয়দ মিজানুর রহমান এবং প্রাণ আরএফএল গ্রুপের ফাইনান্স ডিরেক্টর উজমা চৌধুরী উপস্থিত ছিলেন।
