২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবিকে ‘নেক্সট জেনারেশন ডিজিটাল’ কোম্পানি দেখতে চায় আজিয়াটা

আজিয়াটা গ্রুপের ‘ভিশন’ বাস্তবায়নে ২০২০ সালের মধ্যে ‘নেক্সট জেনারেশান ডিজিটাল’ কোম্পানি হিসেবে রবিকে প্রতিষ্ঠার লক্ষ্যে এর কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন আজিয়াটা’র প্রেসিডেন্ট ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার (জিসিইও) তান শ্রি জামালুদ্দিন ইবরাহীম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 01:05 AM

Updated : 20 Aug 2022, 02:10 PM

মোবাইল ফোন অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবি’র ‘মেধাবী ও দক্ষ’ কর্মীদের উদ্দীপ্ত করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেশনে আজিয়াটার  জিসিইও একথা বলেন।

রবি’র ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার জন্য সম্প্রতি আজিয়াটার সিনিয়র লিডারশিপ টিমের সদস্যদের নিয়ে বাংলাদেশ সফর করেন ইবরাহীম।

সেশনে আজিয়াটার সাউথ এশিয়ান রিজিওনের সিইও ড. হানস বিজয়াসুরিয়া, গ্রুপ চিফ ট্যালেন্ট অফিসার দাতিন শ্রি বদরুন্নিসা মোহাম্মদ ইয়াসিন খান, গ্রুপ চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ডার্কি এম সানি, রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাবউদ্দিন আহমেদ ও রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ উপস্থিত ছিলেন।

রবি’র ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান ও এন্টারপ্রাইজ বিজনেস ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট আহমেদ সাদি ইয়ামিন সেশনটি সঞ্চালনা করেন।

রবি জানায়, ওই সেশনে উপস্থিত থেকে আজিয়াটার ভিশন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন রবি একসেলারেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আরএডিপি) ও গ্রুপ একসেলারেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের (জিএডিপি) সদস্যবৃন্দ এবং গ্রাজুয়েট ট্রেইনিসহ রবি’র নেতৃত্বস্থানীয় কর্মকর্তাবৃন্দ।

রবি’র সম্ভাবনাময় ও মেধাবী কর্মকর্তাদের নিয়ে আরএডিপি ও জিএডিপি প্রোগ্রাম দুটি পরিচালিত হয়। এর আওতায় মনোনীত কর্মীদের বিভিন্ন চ্যালেঞ্জিং প্রজেক্টে যুক্ত করার মাধ্যমে অভিজ্ঞতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়, যেন তারা রবি ও আজিয়াটা গ্রুপে নেতৃত্বস্থানীয় পর্যায়ে কাজ করতে পারেন। 

বেশ কয়েক বছর ধরে মেধা ব্যবস্থাপনা আজিয়াটার কর্মকৌশলের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে প্রাধান্য পেয়ে আসছে বলে জানায় রবি। এর ফলে আজিয়াটা পরিচালিত কোম্পানিগুলো থেকে গ্রুপের বিভিন্ন কোম্পানিতে নিয়োগের জন্য সম্ভাব্য সিইও ও নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করতে পেরেছে আজিয়াটা।