২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকের ৯৫তম শাখা ঠাকুরগাঁওয়ে

শাহজালাল ইসলামী ব্যাংকের ৯৫তম শাখা চালু করা হয়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 09:56 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনীতে তিনি বলেন, ঠাকুরগাঁও অঞ্চলের শিল্প-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে। তাছাড়া এ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

একইদিন ঠাকুরগাঁও শাখা প্রাঙ্গণে স্থাপিত এটিএম বুথের উদ্বোধন করা হয়।

উদ্বোধনীতে অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, বিজনেস ডেভোলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুশতাক আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশীদ, জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা উপস্থিত ছিলেন।