২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৪০তম সভা সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 09:06 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বেশকিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন খান, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইউনুছ, মো. সানাউল্লাহ সাহিদ, ফকির আখতারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।