খুলনা টাইটানসের টাইটেল স্পন্সর প্রাণ জিরা পানি
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরে খুলনা টাইটানসের টাইটেল স্পন্সর হয়েছে প্রাণ জিরা পানি।
সোমবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান ও খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আতিকুর রহমান, জেমকন স্পোর্টস লিমিটেডের বিপণন উপদেষ্টা আসমাউল রুখসানা এসময় উপস্থিত ছিলেন।
আনিসুর রহমান বলেন, “খুলনা টাইটানসের সহযোগী হতে পেরে আনন্দ লাগছে। ভবিষ্যতেও প্রাণ বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত থাকবে।”
