অথবা ডটকমে সুপার কিচেন অফার
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শপিংমল ‘অথবা ডটকম’ ক্রেতাদের জন্য ‘সুপার কিচেন অফার’ নিয়ে এসেছে।
এ অফারের আওতায় ক্রেতারা রান্নাঘরে ব্যবহার্য বিভিন্ন সামগ্রী ক্রয়ে সর্বোচ্চ ৬৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অথবা ডটকম এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক (অপারেশন) আহসানুল আলম জানান, অফারটির অধীনে ক্রেতারা অথবা ডটকমের মাধ্যমে বিভিন্ন কিচেন অ্যাপ্লায়ান্সে ৬ থেকে ৬৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া এ অফার চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।
ভিশন, ফিলিপস, মিয়াকো, কিয়াম, প্যানাসনিক, শার্প, হিটাচি, এলজি, বাটারফ্লাইসহ বিশ্বের নামকরা ব্র্যান্ডের রাইস কুকার, ব্লেন্ডার, টোস্টার, ইলেকট্রিক কেটলি, রেফ্রিজারেটর, প্রেসার কুকার, স্যান্ডউইচ মেকার, মাইক্রোওয়েভ ওভেন, রুটি মেকার, কিচেন র্যাকসহ রান্নাঘরের যাবতীয় পণ্য অথবা ডটকম এ পাওয়া যাচ্ছে।
অফার চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ০৯৬১৩-৮০০৮০০ নম্বরে ফোন করে এসব পণ্যের অর্ডার করা যাবে বলেও জানান আহসানুল।
