২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের সঙ্গে ডিএসই ও টেক ওয়ান গ্লোবালের চুক্তি

সহজে সেবা নিতে মাইক্রোসফট এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আইটি সেবাদাতা প্রতিষ্ঠান টেক ওয়ান গ্লোবাল লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

সোমবার তিন প্রতিষ্ঠানের এ সই হয় বলে টেকওয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় ডিএসই সহজে মাইক্রোসফটের সফট্ওয়ার লাইসেন্স কিনতে পারবে। ডিএসই-কে আইটি সমাধান সেবার ক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে চলতে সহায়তা করা এর লক্ষ্য।

টেকওয়ান গ্লোবালের চিফ অপারেটিং অফিসার ওয়াসান্তা উইরাকোনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “টেকনোলজির উন্নতিতে বাংলাদেশের লক্ষ্য পূরণে আমরা আমাদের সেরা আর মাইক্রোসফট্ পণ্য সেবা প্রদানের প্রয়োজনে অতিরিক্ত এক মাইল যেতেও রাজি।”

ডিএসই ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন: “ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময় দক্ষতার সাথে সর্বাধুনিক প্রযুক্তির মিশেলে গ্রাহক সেবা প্রদানের বিষয়টিকেই প্রাধান্য দেয়।”