রিপ্লেসমেন্ট গ্যারান্টির মেয়াদ বাড়ালো মার্সেল
রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজে রিপ্লেসমেন্ট গ্যারান্টির মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।
বুধবার কোম্পানির দেওয়া এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, ফ্রিজের মান উন্নয়ন এবং গ্রাহক সুবিধা বাড়াতে চলতি অক্টোবর থেকেই এই সুবিধা কার্যকর হয়েছে।
এতে বলা হয়, মার্সেল ফ্রিজ নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কাঁচামাল এখন দেশেই তৈরি হচ্ছে বলে গ্যারান্টির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছে।
রাজধানীর মতিঝিলে মার্সেল কনফারেন্স হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টির মেয়াদ বাড়ানো উপলক্ষে বুধবার এক ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
এতে মার্সেলের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, মানবসম্পদ বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজীব (উত্তর) ও শামীম আল মামুন (দক্ষিণ), সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর আনিসুর রহমান মল্লিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতারা বাজারে বর্তমানে মার্সেল ব্র্যান্ডের এলইডি টিভি, এয়ারকন্ডিশনারসহ বিভিন্ন হোম, কিচেন ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পাচ্ছেন।
গ্রাহকরা জিরো ইন্টারেস্টে ছয় মাসের কিস্তি সুবিধায় মার্সেল পণ্য কেনার পাশাপাশি সহজ শর্তে দীর্ঘ ৩৬ মাস পর্যন্ত কিস্তি সুবিধা পাচ্ছেন বলেও জানানো হয়।
